আ,প'ত্তি',কর ভিডিও, না,রী প্যানেল চে,য়ারম্যানকে অব্যা'হতি। ভিডিও লিং,ক...see more
বিশেষ দ্রষ্টব্য:
নিউজ পড়ার শুরুতে কিছুক্ষণ এড আসতে পারে। সে ক্ষেত্রে ব্যাক বাটনে চাপ দিয়ে আবার সাইটে ফিরে আসুন। ধন্যবাদ।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোছা. খাদিজা বেগমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের সূত্র অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত ভিডিও এবং ইউনিয়ন পরিষদের সদস্যদের সঙ্গে আচরণগত ও প্রশাসনিক বিভিন্ন অভিযোগের তদন্তে সত্যতা পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১০ জুন জেলা প্রশাসক অন্নাপূর্ণা দেবনাথ স্বাক্ষরিত এক আদেশে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম সচল রাখতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. ফিরোজ কবিরকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. খোদাদাদ হোসেন জানিয়েছেন, শুধুমাত্র ভিডিও ছড়িয়ে পড়ার কারণে নয়, দীর্ঘদিন ধরে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে খাদিজা বেগমের বক্তব্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ও জনসেবা অব্যাহত রাখার স্বার্থেই প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment