কাঁটাতারের বেড়া বসবে মিয়ানমার সীমান্তে, ভারত সীমান্ত ‘বিবেচনায়’: স্ব.রাষ্ট্রমন্ত্রী...see more
বিশেষ দ্রষ্টব্য:
নিউজ পড়ার শুরুতে কিছুক্ষণ এড আসতে পারে। সে ক্ষেত্রে ব্যাক বাটনে চাপ দিয়ে আবার সাইটে ফিরে আসুন। ধন্যবাদ।
কাঁটাতারের বেড়া বসবে মিয়ানমার সীমান্তে, ভারত সীমান্তের স্পর্শকাতর এলাকাও বিবেচনায়
বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি ভারত সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতেও প্রয়োজন অনুযায়ী কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, মিয়ানমার সীমান্তে হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালানসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা আরও কার্যকর করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত ভারতীয় সীমান্ত থেকে পুশইন হওয়া ২ হাজার ৩৬৯ জনের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ১১ জনকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ১৮৩ জনকে পুশব্যাক করা হয়েছে। অন্যদের সংশ্লিষ্ট থানার মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর সীমান্তে পুশইনের ৩৬টি প্রচেষ্টা বিজিবি প্রতিরোধ করেছে বলেও তিনি উল্লেখ করেন।
সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা মানবাধিকারের পরিপন্থী। বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ ও প্রতিবাদ জানানো হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে নিহত বাংলাদেশিদের পরিবারকে ভারত সরকারের পক্ষ থেকে সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার কোনো আনুষ্ঠানিক চুক্তি নেই। তবে দ্বিপাক্ষিক আলোচনায় প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ, জবাবদিহি নিশ্চিত করা এবং ক্ষতিপূরণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।
আপনার মতে, সীমান্ত নিরাপত্তা জোরদারে কাঁটাতারের বেড়া নির্মাণ কতটা কার্যকর হতে পারে? মতামত জানাতে পারেন।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment