সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান নিয়ে আপত্তি,যে সমাধান দিলেন স্পিকার.
বিশেষ দ্রষ্টব্য:
নিউজ পড়ার শুরুতে কিছুক্ষণ এড আসতে পারে। সে ক্ষেত্রে ব্যাক বাটনে চাপ দিয়ে আবার সাইটে ফিরে আসুন। ধন্যবাদ।
সংসদে মাথা নত করে (ঝুঁকে) স্পিকারের প্রতি সম্মান প্রদর্শন নিয়ে বিতর্কের পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম একটি ব্যাখ্যামূলক সিদ্ধান্ত দিয়েছেন।
গত ১৬ জুন সংসদ অধিবেশনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান এই বিষয়ে আপত্তি তোলেন। এরপর বিএনপির সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুকও বিষয়টি সমাধানের অনুরোধ জানান। বিষয়টি বিবেচনায় নিয়ে স্পিকার জানান, সংসদের কার্যপ্রণালি বিধি পরীক্ষা করে সিদ্ধান্ত দেওয়া হবে।
পরে স্পিকার সংসদে জানান, কার্যপ্রণালি বিধি ২৬৭(১) অনুযায়ী সংসদ কক্ষে প্রবেশ, প্রস্থান, আসন গ্রহণ বা ত্যাগের সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের কথা বলা আছে। তবে ২০০৬ সালের সংশোধনে ‘ঝুঁকিয়া’ (মাথা নত করা) শব্দটি বাদ দেওয়া হয়েছে।
এ প্রেক্ষিতে স্পিকার বলেন, সদস্যরা এখন থেকে তাদের নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি সম্মান প্রদর্শন করবেন।
এই সিদ্ধান্তের মাধ্যমে সংসদে সম্মান প্রদর্শনের পদ্ধতি নিয়ে চলমান বিতর্কের একটি সমাধান এসেছে বলে উল্লেখ করা হয়।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment