৮০ কিমি বেগে ঝড় ও ভারী বর্ষণের সতর্কবার্তা ৮ বিভাগে…see more
৮০ কিমি বেগে ঝড় ও ভারী বর্ষণের সতর্কবার্তা ৮ বিভাগে…
রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগজুড়ে আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বজ্রঝড় আঘাত হানতে পারে সতর্কবার্তা জারি করেছে সংস্থাটি।শনিবার দুপুর ১টা থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখি ঝড় ও অতিবৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত কালবৈশাখী ঝড়ের একটি সতর্কবার্তায় বলা হয়েছে, আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে বিদ্যুৎ চমকানোসহ পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি/ঘণ্টা বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পাআরেকটি সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারেএতে আরও বলা হয়েছে যে ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।রে।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment