জাবি ছাত্রীকে ধ*র্ষণ,চেষ্টা, সিসিটিভি ফুটেজে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য...see more
জাবি ছাত্রীকে আক্রমণের চেষ্টা, সিসিটিভি ফুটেজে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়–এর এক শিক্ষার্থীকে আক্রমণের চেষ্টার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি ঘটনার দিন প্রায় সাড়ে চার ঘণ্টা ক্যাম্পাসে ঘোরাফেরা করেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
শুক্রবার (১৫ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম এ তথ্য জানান।
প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, ১২ মে সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে অভিযুক্ত ব্যক্তি ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন বিশমাইল গেইট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন।
এরপর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের সামনে দিয়ে ব্যাচেলর কোয়ার্টারের মোড় হয়ে ৭টা ১৫ মিনিটে প্রান্তিক গেটে পৌঁছান।
সেখানে কিছুক্ষণ অবস্থান করে মহিলা ক্লাব ও কলতান বিদ্যানিকেতনের সামনে দিয়ে চৌরঙ্গীর দিকে এগিয়ে যান। পরে সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে পদ্মপুকুরের উত্তর পাশের মাটির রাস্তায় ঢুকে ৭টা ৪৩ মিনিটে বের হন এবং পুনরায় একই এলাকায় প্রবেশ করেন।
রাত ৮টা ৭ মিনিটে চৌরঙ্গী মোড় হয়ে মেডিকেলের সামনে দিয়ে ৮টা ২৬ মিনিটে প্রথমবার ঘটনাস্থলের পাশ দিয়ে শহীদ সালাম বরকত হলের মোড়ে যান। এরপর ৮টা ৩৩ মিনিটে সেখান থেকে আবার ট্রান্সপোর্ট এলাকায় ফিরে যান।
এরপর বিভিন্ন সময় একই এলাকায় একাধিকবার আসা-যাওয়া করতে দেখা যায় তাকে। রাত ৯টা থেকে ১০টা ১৬ মিনিট পর্যন্ত কয়েকবার ঘটনাস্থলের আশপাশে ঘোরাফেরা করেন।
পরবর্তীতে রাত ১১টা ১৩ মিনিটের দিকে ঘটনাস্থলে ওই শিক্ষার্থীর ওপর আক্রমণের চেষ্টা চালানো হয় বলে জানা যায়।
তবে অভিযুক্ত ব্যক্তি ক্যাম্পাস থেকে কীভাবে বের হয়েছেন, তা এখনো নিশ্চিত করতে পারেনি প্রশাসন।
প্রক্টর জানান, একাধিক মনিটরে রেকর্ডিং পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সব ফুটেজ
আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থা যৌথভাবে অভিযুক্তকে শনাক্ত ও আটক করার জন্য কাজ করছে।
তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই অভিযুক্তকে আইনের আওতায় আনা সম্ভব হবে।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment