বৃহস্পতিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না...see more
বৃহস্পতিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
বিদ্যুৎ লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা কাটার জন্য আগামীকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকে টানা ৮ ঘণ্টা নাটোরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহকসেবার স্বার্থে বিক্রয় ও বিতরণ বিভাগ, নেসকো, নাটোর দফতরের আওতাধীন বাইপাস ফিডার এলাকায় বিদ্যুৎ লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা কর্তন কাজের জন্য বৃহস্পতিবার বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
এদিন বাইপাস ফিডার এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment