যে এলাকায় শনিবার ৭ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে...see more
যে এলাকায় শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১১ এপ্রিল) সকাল ৭ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নাগেশ্বরী জোনাল অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৩৩ কেভি লাইনের জরুরি গাছ/গাছের ডালপালা কর্তন ও লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি। এ সময় নাগেশ্বরী ১ ও ২ ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।
এ বিষয়ে নাগেশ্বরী জোনাল অফিসের (কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি) ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কামাল হোসেন বলেন, ১ ও ২ ফিডারের আওতাধীন এলাকার জরুরি গাছ/গাছের ডালপালা কর্তন ও লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment