জ্বালানি তেলের দামে বড় পতন! লিটারে কত...see more
জ্বালানি তেলের দামে বড় পতন
যুদ্ধবিরতির খবরে কমলো তেলের দাম
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার ইঙ্গিতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন দেখা গেছে। ইরানকে ঘিরে সম্ভাব্য শান্তি আলোচনা ও তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার আশায় বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বার্তাসংস্থা আল-জাজিরার প্রতিবেদনে জানায়, লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়া এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য বৈঠকের ইঙ্গিত বাজারে আশাবাদ বাড়িয়েছে। এতে ব্রেন্ট ক্রুড তেলের ফিউচার দাম ১ দশমিক ৩৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৮ দশমিক ০৫ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৭৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৩ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ইরানকে ঘিরে সংঘাত নিরসনের পথে গুরুত্বপূর্ণ বাধা হিসেবে থাকা হরমুজ প্রণালি প্রায় সাত সপ্তাহ ধরে বন্ধ থাকায় বিশ্বব্যাপী প্রায় এক-পঞ্চমাংশ তেল সরবরাহ ব্যাহত হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় বাজারে দামের ওপর চাপ কমেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান দীর্ঘমেয়াদি পারমাণবিক অস্ত্র না রাখার প্রস্তাব দিয়েছে এবং দুই দেশের মধ্যে একটি চুক্তি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা ইরানের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি।”
এর আগে মার্চ মাসে মধ্যপ্রাচ্যকে ঘিরে উত্তেজনা বৃদ্ধির কারণে বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। যদিও সাম্প্রতিক পতনের ফলে দাম ১০০ ডলারের নিচে নেমেছে, তবুও পুরো সপ্তাহজুড়ে তা ৯০ ডলারের ঘরেই অবস্থান করছে।
সূত্র: আল-জাজিরা
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment