বাংলাদেশে ঈদ কবে জানা গেল...see more
বাংলাদেশে ঈদ কবে?
ভৌগোলিক নিয়মানুযায়ী, বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর ঈদ উদ্যাপিত হয়। সেই হিসেবে বাংলাদেশে ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আগামী ২১ মার্চ (শনিবার)।
তবে বিষয়টি চূড়ান্ত হবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ওপর। আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) রমজানের ২৯তম দিনে বৈঠকে বসবে কমিটি। ওই দিন সন্ধ্যায় যদি বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তবে শুক্রবার (২০ মার্চ) ঈদ হবে। আর চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
এদিকে ঈদকে কেন্দ্র করে বন্দর ও টার্মিনালগুলোতে মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার থেকেই বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি শুরু হওয়ায় যানজট আর ভিড় ঠেলে মানুষ ছুটছে আপন ঠিকানায়। আবহাওয়া অফিস ঝড়ের পূর্বাভাস দিলেও স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ উদ্যাপনে কারও মাঝেই কোনো খামতি নেই।
এখন সবার নজর বৃহস্পতিবারের আকাশের দিকে– কবে দেখা দেবে এক ফালি বাঁকা চাঁদ, আর কবে বেজে উঠবে নজরুলের সেই কালজয়ী গান, ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment