কে হচ্ছেন ছাত্রদলের কাণ্ডারী? আলোচনায় যারা...see more
কে হচ্ছেন ছাত্রদলের কাণ্ডারী? আলোচনায় যারা
ছাত্র সংসদ নির্বাচনে ভরাডুবিসহ বিভিন্ন কারণে এরইমধ্যে ব্যাপক সমালোচনার মুখে বিএনপির প্রধান সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। অন্যদিকে পহেলা মার্চ রাকিব-নাছিরের কমিটির দুই বছর মেয়াদ শেষ হয়েছে। ফলে দলের হাইকমান্ড এরইমধ্যে নতুন কমিটি ঘোষণার বিষয়ে ইতিবাচক চিন্তা করছে। তৃণমূল নেতা-কর্মীরা চাইছেন, সিলেকশন নয়, কাউন্সিলেই নির্ধারণ হোক ছাত্র সংগঠনটির নেতৃত্ব।
ছাত্রদলের সর্বশেষ পাঁচ কেন্দ্রীয় কমিটির মধ্যে রাজীব–আকরাম কমিটি ছাড়া বাকি চারটি প্রায় দুই বছরের মতো মেয়াদ পালন করেছে। চলমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব গঠনের দাবি জোরালো হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক-শীর্ষ এই দুই গুরুত্বপূর্ণ পদকে ঘিরে সংগঠনটির ভেতরে চলছে নানা সমীকরণ, লবিং ও আলোচনা।
দলীয় সূত্রে জানা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নতুন কমিটিতে আলোচনায় আছেন প্রায় ডজন খানেক নেতা। জানা গেছে, আসন্ন কেন্দ্রীয় কমিটিতে ২০০৮-০৯ থেকে শুরু করে ২০১১-১২ সেশনের শিক্ষার্থীদের নেতৃত্বে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। নেতা-কর্মীদের প্রত্যাশা, নেতৃত্ব বাছাইয়ে ত্যাগী, পরীক্ষিত, বিশ্বস্ত, সাংগঠনিক দক্ষতার পাশাপাশি ছাত্রসমাজের
সভাপতি-সাধারণ সম্পাদক পদে ২০০৮–০৯ সেশনের বর্তমান কমিটির সহ-সভাপতি ও ঢাবি শাখার সাবেক সভাপতি খোরশেদ আলম সোহেল। ছাত্রদল করার কারণে ২০১০ সালে ছাত্রলীগের নির্যাতনের মুখে ক্যাম্পাস থেকে বিতারিত হন। ২০২১ সালে তার নেতৃত্বে ঢাবির নতুন কমিটি তৎকালীন ভিসি আক্তারুজ্জামানের সাথে দেখা করতে গেলে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হন। এ ছাড়া গ্রেফতার রিমান্ডে পুলিশের অমানষিক নির্যাতন সইতে হয় তাকে। এ ছাড়া একই সেশনের মনজরুল রিয়াদ, এজাজুল কবির রুয়েল এবং কাজী জিয়া উদ্দিন বাসিতও আলোচনায়।
একই সেশনের রয়েছেন বর্তমান কমিটির সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। বিগত আন্দোলন সংগ্রামে আহতদের চিকিৎসা সেবা ব্যপক অবদান রেখেছেন। পাশাপাশি রাজপথের সকল কর্মসূচিতে সম্মুখ সাড়িতে ছিলেন তিনি। মেডিকেল ইউনিট থেকে সবচেয়ে বেশি আলোচনায় তিনি। বর্তমানে এফসিপিএস অধ্যয়নরত।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment