সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, দেশে ঈদ কবে...see more
সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, দেশে ঈদ কবে?
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশটিতে পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং পরদিন শুক্রবার (২০ মার্চ) উদ্যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
গালফ নিউজ জানিয়েছে, বুধবার (১৯ মার্চ) শাওয়ালের নতুন চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। এর আগে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দেশটিতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।
সাধারণত, সৌদি আরবের একদিন পর দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হয়। এই হিসেবে আগামী শনিবার (২১ মার্চ) দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে। তবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ঈদের তারিখ ঘোষণা করা হবে বৃহস্পতিবার (১৯ মার্চ)
এদিন হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ওই বৈঠক থেকেই দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করা হবে।
এক বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment