নির্বাচনের ফল: লাইভ আপডেট
নির্বাচনের ফল: লাইভ আপডেট
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ড. মিজানুর রহমান জয়ী
চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মিজানুর রহমান জয়ী হয়েছেন। ১৮৪টি কেন্দ্রে তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৫২৫।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৫৩২ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৯৩ ভোট।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯ পিএম
খাগড়াছড়ি আসনে বেসরকারিভাবে বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া বিজয়ী
খাগড়াছড়ি ২৯৮নং আসনের বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৮ হাজার ২১২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা ঘোড়া প্রতীকে ৫৮ হাজার ১৩৬ ভোট পেয়েছেন।
এ আসনে সংসদ সদস্য পদে ভোটের ফল ঘোষণা করা হলেও গণভোটে ‘হ্যাঁ’, ‘না’ ভোটের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। খাগড়াছড়ি এ আসনে মোট ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০০ পিএম
বগুড়া-৬ আসনে বেসরকারি ফলে বিজয়ী তারেক রহমান
বগুড়া-৬ আসনে বেসরকারি ফলে বিজয়ী তারেক রহমান।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৪ পিএম
ঢাকা-১৭ আসনে বেসরকারি ফলে বিজয়ী তারেক রহমান
ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে বেসরকারীভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ডাঃ খালিদুজ্জামান ৪৬ হাজার ৮৪০ ভোট পেয়েছেন। তিনি ডাঃ খালিদুজ্জামান থেকে ৭ হাজার ৯৮৫ ভোট বেশি পেয়েছেন।
Copied from: https://rtvonline.com/
৫৯টি আসনে বিজয়ের ঘোষণা জামায়াতের
জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্য জোটে এখন পর্যন্ত ৫৯টি আসনে জয়ের তথ্য জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে দলটির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
তাদের তথ্যানুযায়ী, আনঅফিশিয়াল এখন পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫৯ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১০টা ৮ মিনিট) তারা ৩৮ জনের তালিকা প্রকাশ করেছে। তালিকাটি নিচে দেওয়া হলো।
১. মো. শফিকুল ইসলাম (পটুয়াখালী-২)
২. মো. নূরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩)
৩. মো. আমির হামজা (কুষ্টিয়া-৩)
৪. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের (কুমিল্লা-১১)
৫. শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫)
৬. মোহাম্মদ জহিরুল ইসলাম (চট্টগ্রাম-১৬)
৭. মো. আবুল হাসনাত (কুমিল্লা-৪)
৮. মো. গোলাম রব্বানী (রংপুর-৫)
৯. মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১)
১০. এ টি এম আজহারুল ইসলাম (রংপুর-২)
১১. শেখ মনজুরুল হক (রাহাদ) (বাগেরহাট-২)
১২. মো. আবুল কালাম আজাদ (খুলনা-৬)
১৩. মোহাম্মদ আমিনুল ইসলাম (মৌলভীবাজার-১)
১৪. মো. সাইফুল আলম (ঢাকা-১২)
১৫. মো. রাশেদুল ইসলাম রাশেদ (শেরপুর-১)
১৬. মো. আব্দুল গফুর (কুষ্টিয়া-২)
১৭. মো. তাজউদ্দীন খান (মেহেরপুর-১)
১৮. মো. নাজমুল হুদা (মেহেরপুর-২)
১৯. মাসুদ সাঈদী (পিরোজপুর-১)
২০. মো. মাহবুবুর রহমান (বেলাল) (রংপুর-৩)
২১. মো. রায়হান সিরাজী (রংপুর-১)
২২. আখতার হোসেন (রংপুর-৪)
২৩. মো. ইজ্জত উল্লাহ (সাতক্ষীরা-১)
২৪. মুহাম্মাদ আব্দুল খালেক (সাতক্ষীরা-২)
২৫. হাফেজ মুহা. রবিউল বাশার (সাতক্ষীরা-৩)
২৬. মো. রফিকুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৪)
২৭. মো. আব্দুস সাত্তার (নীলফামারী-১)
২৮. আলফারুক আব্দুল লতীফ (নীলফামারী-২)
২৯. ওবায়দুল্লাহ সালাফী (নীলফামারী-৩)
৩০. আব্দুল মুনতাকিম (নীলফামারী-৪)
৩১. মো. মাজেদুর রহমান (গাইবান্ধা-১)
৩২. মো. আব্দুল করিম (গাইবান্ধা-২)
৩৩. আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম (গাইবান্ধা-৩)
৩৪. মো. আব্দুর রহিম সরকার (গাইবান্ধা-৪)
৩৫. মো. আব্দুল ওয়ারেছ (গাইবান্ধা-৫)
৩৬. মো. মাসুদ পারভেজ (চুয়াডাঙ্গা-১)
৩৭. মো. রুহুল আমিন (চুয়াডাঙ্গা-২)
৩৮. মো. আফজাল হোসেন (কুষ্টিয়া-৪)
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬ পিএম
জয়পুরহাট -২
জয়পুরহাট-০২ আসনে মো: আব্দুল বারী ( বিএনপি) ধানের শীষের প্রার্থী বে-সরকারীভাবে নির্বাচিত।
মোট কেন্দ্রঃ১০৪
প্রাপ্ত ফলাফলঃ ১০৪
মো: আব্দুল বারী(বিএনপি) ধানের শীষ-১,৫৭,১২৮
রাশেদুল আলম সবুজ(দাড়িপাল্লা)- ৯১,০১২
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৪ পিএম
কিশোরগঞ্জ ৪ আসনে বিএনপির ফজলুর রহমান জয়ী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বেসরকারি ফলাফলে জয়লাভ করেছেন।
স্থানীয় সূত্র জানায়, কিশোরগঞ্জ ৪ আসনে ১৫০ কেন্দ্রের ফলাফল অনুযায়ী অ্যাডভোকেট ফজলুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৩৫৩ ভোট।
Copied from: https://rtvonline.com/
অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা শেখ পেয়েছেন ৫৫ হাজার ৬৪৬ ভোট। কিশোরগঞ্জ-৪ আসনে ৭৬ হাজার ৯০৭ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী ফজলুর রহমান।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৪ পিএম
পিরোজপুর–২ আসন: ২৩ কেন্দ্রে জামায়াতের শামীম সাঈদী পেয়েছেন ১২,২৯৮ ভোট; ১২,০৫১
পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর শামীম সাঈদী ২৩টি কেন্দ্রে পেয়েছেন ১২ হাজার ২৯৮ ভোট।
বিএনপির আহম্মদ সোহেল মনজুর ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৫১ ভোট। এ আসনে মোট কেন্দ্র ১৬৬ টি। ঘোষিত ২৩ কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১৮ হাজার ৪ টি, ‘না’ পড়েছে ৯ হাজার ৮৫৫ টি।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০ পিএম
কুড়িগ্রাম–২ আসনে বড় ব্যবধানে এগিয়ে আতিকুর রহমান
কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট, ফুলবাড়ী) আসনে ১৩৪টি কেন্দ্রের প্রাপ্ত ফলে এগিয়ে আছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আতিকুর রহমান মোজাহিদ।
শাপলা কলি প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৪৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. সোহেল হোসনাইন কায়কোবাদ ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৬ হাজার ২৭২ ভোট পেয়েছেন।
আসনটিতে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২০৫টি। মোট ভোটার রয়েছে ৬ লাখ ৪ হাজার ৭৩৬ জন।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০ পিএম
ঠাকুরগাঁও-২
ঠাকুরগাঁও-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা আব্দুস সালাম বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১০ পিএম
বগুড়া-৬ আসনে ২৭ কেন্দ্রের ভোটে দ্বিটে এগুণ ভোগিয়ে তারেক রহমান
বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৬ আসনের ২১টি কেন্দ্রের প্রাপ্ত ফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে দ্বিগুণের বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৩৮ হাজার ৪২৮ ভোট। জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৪২৮ ভোট।
আসনটিতে মোট ভোট কেন্দ্র ১৫০টি। এখানে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। ভোট পড়েছে ৭১ দশমিক ১৫ শতাংশ।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ পিএম
ঠাকুরগাঁও-১ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফখরুল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঠাকুরগাঁও-১ আসনের মোট ৬২টি কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে যে ধানের শীষের প্রার্থী শুরু থেকেই ভোটের দৌড়ে অনেক এগিয়ে ছিলেন। মির্জা ফখরুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার পেয়েছেন ৪৪ হাজার ৪০২ ভোট। অর্থাৎ মির্জা ফখরুল প্রায় ২৮ হাজার ১৪৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬ পিএম
মেহেরপুরে দুই আসনে জামায়াতের জয়
মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী। মেহেরপুর ১ আসনের ১২৩টি কেন্দ্রের ফলাফল শেষে দেখা গেছে দাঁড়িপাল্লা প্রতীকের মো. তাজউদ্দীন খান ১ লাখ ২২ হাজার ৮২৯ পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের মাসুদ অরুন ১ লাখ ৪ হাজার ২২৪ মোট পেয়েছেন।
অপরদিকে মেহেরপুর- ২ আসনের ৯০টি কেন্দ্রের বেসরকারিভাবে পাওয়া চূড়ান্ত ফলাফলে দেখা গেছে দাঁড়িপাল্লা প্রতীকের মো. নাজমুল হুদা পেয়েছেন ৯৪ হাজার ১৬৮ ভোট। অপরদিকে ধানের শীষ প্রতীকের মো. আমজাদ হোসেন পেয়েছেন ৮৫ হাজার ৬৮৯ মোট ভোট।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ পিএম
৪০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আন্দালিব রহমান পার্থ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ সংসদীয় আসনের ভোট শেষে চলছে গণনা ও ফলাফল প্রকাশ। এই আসনে মোট ১১৪টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৪০টি কেন্দ্রের বেসরকারি প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। এতে অনেকটাই এগিয়ে রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান (বিজেপি) বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
Copied from: https://rtvonline.com/
প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৪০টি কেন্দ্রে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ পেয়েছেন ৩৩ হাজার ১৮৪ ভোট। জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম পেয়েছেন ২৪ হাজার ২৭০ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা পেয়েছেন ৬ হাজার ৮৫১ ভোট।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৮ পিএম
লালমনিরহাট ৩
লালমনিরহাট ৩ আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব জয়ী।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৫ পিএম
মেহেরপুর-১ আসনে বিজয়ী জামায়াত
মেহেরপুর-১ আসনে বিজয়ী জামায়াত
(মাসুদ অরুন) ধানের শীষ- ১০৪২২৪
(দাঁড়িপাল্লা) তাজউদ্দীন খান- ১২২৮২৯ ( বিজয়ী)
ব্যবধান- ১৮৬০৫
কেন্দ্র-১২৩
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১ পিএম
ঝালকাঠির দুটি আসনেই এগিয়ে বিএনপির প্রার্থীরা
ভোটের ফলাফলে ঝালকাঠি-১ আসনে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামাল। ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা এলিন ভুট্টো এগিয়ে আছেন।
এখন পর্যন্ত প্রাপ্তি ফলাফল
ঝালকাঠি-০১ আসন
মোট কেন্দ্র: ৯০
প্রাপ্ত ফলাফল : ৪২
ধানের শীষ :২৯৭১৬
দাড়িপাল্লা :২৭০১৬
ঝালকাঠি-০২ আসন
মোট কেন্দ্র: ১৪৭
প্রাপ্ত ফলাফল : ৬৩
ধানের শীষ : ৫৬৬৭২
দাড়িপাল্লা : ২৯৪৭২
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১ পিএম
ফেনী-৩ আসনে ৭৪টি কেন্দ্রের ভোটে এগিয়ে বিএনপির আব্দুল আউয়াল মিন্টু
ফেনী-৩ আসনের ৭৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মনিরা হক। এতে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু। ৭৪টি কেন্দ্রে বিএনপির প্রার্থী পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ২৩০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফখরুদ্দিন ওরফে মানিক পেয়েছেন ৮৪ হাজার ৮১২ ভোট। এ আসনে মোট ভোটার ৫ লাখ ৮ হাজার ১৯২ জন। মোট প্রার্থী ৯ জন। কেন্দ্র রয়েছে ১৬১টি।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১ পিএম
রংপুর-৫ এ দাঁড়িপাল্লার জয়
রংপুর-৫ আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী। সেখানকার ১৫২টি কেন্দ্রের ভোট গণণা শেষে দেখা গেছে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ৭৫ হাজার ২০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী গোলাম রব্বানী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ১৪১ ভোট। তিনি ৬০ হাজারের বেশি ভোটের জয়।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৪ পিএম
বিশাল ব্যবধানে এগিয়ে শফিকুল ইসলাম মাসুদ
পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিজয়ের পথে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী জামায়াত মনোনীত ড. শফিকুল ইসলাম মাসুদ। ইতোমধ্যে ২০ কেন্দ্রে বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে এ আসনে বিপুল ভোটের ব্যবধানে ড. মাসুদ বিজয়ী হতে চলছেন এমন আভাস পাওয়া যাচ্ছে।
উপজেলার নাজিপুর ছোট ডালিমা কেন্দ্রের ভোটার নুরুল মোমেন জানান, ড. মাসুদের বিজয় এখন সময়ের ব্যবধান মাত্র। বিপুল ভোটে বিজয় হচ্ছেন তিনি। প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. সহিদুল আলম তালুকদারের ভোটব্যাংক হিসেবে পরিচিত কেন্দ্রগুলোতেই ড. মাসুদ এগিয়ে থাকায় এমনটাই প্রমাণ হতে চলছে।
জামায়াতের উপজেলা কার্যালয় থেকে জানানো হয়েছে, মাধবপুর নিশিকান্ত মাধ্যমিক বিদ্যালয়, কালিশুরী এসএ ইনস্টিটিউট, চন্দ্রদ্বীপের বিভিন্ন কেন্দ্র, নাজিরপুরের সুলতানাবাদ দাখিল মাদ্রাসা, নাজিরপুর ছোটডালিমা মাধ্যমিক বিদ্যালয়, বড়ডালিমা আযাদ সরকারি প্রাইমারি, মদনপুরা দরগাবাড়ি, পূর্বকালাইয়া, বামনিকাঠি, কেশবপুর ডিগ্রি কলেজ, মমিনপুর রজ্জবিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রসহ ২০ কেন্দ্রের ফলাফলে ড. মাসুদের দাঁড়িপাল্লা ১৮,১৪৭ ভোট এবং প্রতিদ্বন্দ্বী সহিদুল আলম তালুকদার পেয়েছেন ৯,৫৪৩ ভোট।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৯ পিএম
ঢাকা-১৫ আসনের ৬৬ কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির
ঢাকা-১৫ আসনের (মিরপুর, ডিএনসিসি ওয়ার্ড ৪, ১৩, ১৪, ক্যান্টনমেন্ট, ডিএনসিসি ওয়ার্ড ১৬) ৬৬টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ৪১ হাজার ৩৯০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান পেয়েছেন ৩০ হাজার ৩২৬ ভোট।
Copied from: https://rtvonline.com/
এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের চারজন ভোটার রয়েছে। এ আসনে মোট কেন্দ্র ১২৭।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১২ পিএম
জয়পুরহাট -২
কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর উপজেলা- মোট কেন্দ্রঃ১০৪
প্রাপ্ত ফলাফলঃ৮৯
আব্দুল বারী(বিএনপি) ধানের শীষ-১৩৪২৪৬
রাশেদুল আলম সবুজ(দাড়িপাল্লা)-৮১৪২৪
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১২ পিএম
জয়পুরহাট-১
জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা- মোট কেন্দ্রঃ ১৫১
প্রাপ্ত ফলাফলঃ ৯৩
ফজলুর রহমান সাঈদ (জামায়াত) দাঁড়িপাল্লা-১০৪৫৭২
মাসুদ রানা প্রধান (বিএনপি) ধানের শীষ =৯৫২১৩
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১০ পিএম
কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের জয়
কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে জামায়াতের প্রার্থী মুস্তাফিজুর রহমান জয়ী হয়েছেন। তিনি মোট ১৩০টি কেন্দ্রে পেয়েছেন ৭৮ হাজার ৯৪৩ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ও তার বড় ভাই আজিজুর রহমান পেয়েছেন ৫৭ হাজার ৯৪৫ ভোট।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৬ পিএম
বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
ঠাকুরগাঁও -১ (সদর) আসনের ৩৫টি কেন্দ্রে ৩৯ হাজার ১০১ ভোট পেয়ে এগিয়ে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ধানের শীষ)।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে ২৫ হাজার ৯৭৬ ভোট পেয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদিমুল ইসলাম পেয়েছেন ৭০৫ ভোট। আসনটির মোট কেন্দ্র ১৮৫টি।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৬ পিএম
৬০ হাজারের বেশি ভোটে এগিয়ে বিএনপির সালাহউদ্দিন
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ১৭৭ কেন্দ্রের মধ্যে ৭৪ কেন্দ্রের প্রাথমিক ফলাফলে এগিয়ে আছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমেদ। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ২ হাজার ১১৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়োতে ইসলামীর আবদুল্লাহ আল ফারুখ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ৭৩ ভোট। সালাউদ্দিন ৬০ হাজারের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫২ পিএম
ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের ১২ কেন্দ্রের ভোটে এগিয়ে রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এগিয়ে আছেন। রাত ৮ টা ২৪ মিনিট পর্যন্ত ১২ টি কেন্দ্রে রুমিন ফারহানা ভোট পেয়েছেন ৯ হাজার ৬৪৮।
Copied from: https://rtvonline.com/
তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব পেয়েছেন ৬ হাজার ৭৪৫ ভোট।
এই আসনের মোট ভোটকেন্দ্র ১৫১।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৯ পিএম
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
নিজ কেন্দ্রে হেরে গেলেন ঢাকা-১৫ আসনে প্রার্থী জামায়াত আমির ডা. শফিকুর রহমান। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষের শফিকুল ইসলাম খানের কাছে মাত্র ৫ ভোটের ব্যবধানে হেরেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য পাওয়া গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামায়াত আমির দাঁড়িপাল্লা প্রতিকে পেয়েছেন ৫৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের শফিকুল ইসলাম খান পেয়েছেন ৫৬৫ ভোট। এই কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ১৪৭ জন।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৪ পিএম
ঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপির আসাদুজ্জামান বিজয়ী
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের বেসরকারি ফলে বিএনপির প্রার্থী মো. আসাদুজ্জামানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবু ছালেহ মো. মতিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ৫৫ হাজার ৫৭৭ ভোট পেয়েছেন।
Copied from: https://rtvonline.com/
বৃহস্পতিবার রাত ৮টার কিছু আগে রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসউদ বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২৭৮ জন।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩০ পিএম
পঞ্চগড়-১ আসনে পিছিয়ে গেলেন সারজিস
পঞ্চগড়-১ আসনের ১৫৫টি ভোট কেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। এতে ২২ হাজার ১৩৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী নওশাদ জমির।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সারজিস আলম পেয়েছেন ২০ হাজার ১৯৯ ভোট।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৯ পিএম
ঢাকা-১৭ আসনে ৭০০ ভোটের বেশি ব্যবধানে এগিয়ে তারেক রহমান
ঢাকা-১৭ আসনের ১৮টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষ প্রতীকে ৯ হাজার ৯৬২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান পেয়েছেন ৯ হাজার ২২৮ ভোট।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৪ পিএম
রংপুর-১ এ ২৫টি কেন্দ্রের ভোটে এগিয়ে জামায়াত
রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি করপোরেশন ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড) আসনে ১৬৯ টি কেন্দ্রের মধ্যে ২৫টির ভোটে এগিয়ে আছেন জামায়াতের প্রার্থী মো. রায়হান সিরাজী। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ২৫ হাজার ৪০১ ভোট পেয়েছেন। আর বিএনপির মোকাররম হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৫৮৫।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৪ পিএম
ঝালকাঠি-২
মোট ভোট কেন্দ্র- ১৪৭
প্রাপ্ত ১০টি কেন্দ্রের ফলাফল
বিএনপি প্রার্থী- ইসরাত সুলতানা ইলেন ভূট্টো- ৭ হাজার ৮৩০
জামায়াত প্রার্থী- শেখ নেয়ামুল করিম- ৫ হাজার ৭১১
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২১ পিএম
ঢাকা-৭ আসনে এগিয়ে বিএনপি প্রার্থী হামিদ
ঢাকা-৭ আসনের ২৫টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপি প্রার্থী হামিদুর রহমান হামিদ এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ১৬ হাজার ৫১২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ জামায়াতে ইসলামী মো. এনায়েত উল্লা দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৯৯৫ ভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৭ পিএম
ফরিদপুর-২ আসনে এগিয়ে বিএনপির শামা ওবায়েদ
ফরিদপুর–২ (সালথা–নগরকান্দা) আসনের ১৯টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এরমধ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ এগিয়ে আছেন ১৬টি আসনে। বাকি ৩টি কেন্দ্রে এগিয়ে আছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের শাহ আকরাম আলী।
১৯ কেন্দ্রের ফল অনুযায়ী, ধানের শীষের শামা ওবায়েদ ২১ হাজার ১৩৬ ভোট পেয়েছেন। অন্যদিকে রিকশা প্রতীকের প্রার্থী পেয়েছে ১৩ হাজার ৬৪৫ ভোট। অর্থাৎ ১৯ কেন্দ্রে শামা ওবায়েদ ৭ হাজার ৪৯১ ভোটে এগিয়ে আছেন।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৫ পিএম
মেহেরপুর-১
৬৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল
দাঁড়িপাল্লা-৬৮৯৩৮
ধানের শিষ-৫৫৬৮৩
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৪ পিএম
ঢাকা-৮ আসনে ১২ কেন্দ্রে মির্জা আব্বাসের পেছনে পাটওয়ারী
ঢাকা-৮ আসনের ১২টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। এতে শাপলা কলি প্রতীকের নাসীরউদ্দীন পাটওয়ারীর কাছ থেকে মোট ৯২৬ ভোটে এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮ টা পর্যন্ত বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ঢাকা-৮ আসনের ১২টি কেন্দ্রে ৭ হাজার ৪২৩টি ভোট পেয়েছেন মির্জা আব্বাস। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরউদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৬ হাজার ৪৯৭ ভোট।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১১ পিএম
কুমিল্লা-১১-তে এগিয়ে জামায়াতের তাহের
কুমিল্লা–১১ (চৌদ্দগ্রাম) আসনে ৩৫টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দাঁড়িপাল্লা প্রতীকে ৪৭ হাজার ১৭০ ভোট পেয়েছেন। অপরদিকে ধানের শীষ প্রতীকের মো. কামরুল হুদা ১৮ হাজার ৮৯৩ ভোট পেয়েছেন।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৮ পিএম
রংপুর–৪ আসনে বড় ব্যবধানে এগিয়ে এনসিপির আখতার হোসেন
রংপুর–৪ (পীরগাছা–কাউনিয়া) আসনের ১৬৩ কেন্দ্রের মধ্যে ৫৭টির ভোটে এগিয়ে আছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। তিনি শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৮৯৭ ভোট।
এই আসনে বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা ধানের শীষে পেয়েছেন ৫৭ হাজার ৪৩৯ এবং জাতীয় পার্টির আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান পেয়েছেন ১৭ হাজার ৮৯৫ ভোট।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৭ পিএম
এক কেন্দ্রে পিছিয়ে তাসনিম জারা
ঢাকা-৯ আসনের ১১৬ নম্বর কেন্দ্রের ফলাফল ঘোষিত হয়েছে। মহানগর আইডিয়াল স্কুল কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশিদ হাবীব বিজয়ী হয়েছেন।
কেন্দ্রটির প্রাপ্ত ফলাফলে দেখা যায়, মোট ১ হাজার ৪৩টি ভোটের মধ্যে ধানের শীষ পেয়েছে ৫৯৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন ২৬১ ভোট। আর ফুটবল প্রতীকের ডা. তাসনিম জারা পেয়েছেন ১৩৬ ভোট।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ পিএম
পঞ্চগড়-১ (আসন: ১) নির্বাচনী ফলাফল (আংশিক)
প্রার্থী প্রতীক স্থানীয় সূত্রে প্রাপ্ত ভোট নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত ভোট
মুহাম্মদ নওশাদ জমির ধানের শীষ ৯৪,২১০ ০
মোঃ সারজিস আলম শাপলা কলি ৯৩,৬৯০ ০
নাজমুল হক প্রধান মোটরগাড়ি ৩,৩২০ ০
মোঃ আব্দুল ওয়াদুদ (বাদশা) একতারা ০ ০
মোঃ সিরাজুল ইসলাম টেলিভিশন ০ ০
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ পিএম
খুলনা–১ আসন: ৪ কেন্দ্রে বিএনপির এজাজ খান পেয়েছেন ৫০৪৫ ভোট, জামায়াতের কৃষ্ণ নন্দী ১৪৮০
খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের চারটি কেন্দ্রের ভোটে বিএনপির প্রার্থী আমীর এজাজ খান ধানের শীষ প্রতীকে ৫ হাজার ৪৫ ভোট পেয়ে এগিয়ে আছেন। আসনটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী ১ হাজার ৪৮০ ভোট পেয়েছেন।
ঘোষিত কেন্দ্রগুলোর মধ্যে কৈলাশগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমীর এজাজ খান ধানের শীষে ৭৭৯ ভোট পেয়েছেন। কৃষ্ণ নন্দী দাঁড়িপাল্লায় পেয়েছেন ১৯৫ ভোট। বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ধানের শীষ ১ হাজার ১৯৮ ও দাঁড়িপাল্লা প্রতীকে ১৯০ ভোট পড়েছে।
কালাবগী সালেহা সরকারি প্রাথমিক বিদ্যালয় ধানের শীষ ১ হাজার ৭১৪ ও দাঁড়িপাল্লা ৯৯২ ভোট পেয়েছে। দাকোপ থানা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আমীর এজাজ খান ধানের শীষে ১ হাজার ৩৫৪ ভোট ও কৃষ্ণ নন্দী দাঁড়িপাল্লায় ১০৩ ভোট পেয়েছেন।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৯ পিএম
৩ গুণ ভোটে এগিয়ে হাসনাত
অনেকটা নিশ্চিত হয়েছে গেছে আলোচিত কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ফল। এখন পর্যন্ত পরিস্থিতি বিবেচনায়, এই আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জয়ী হতে যাচ্ছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ৪৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ৪৬ কেন্দ্রে হাসনাত আবদুল্লাহ শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ৯৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী জসীম উদ্দিন পেয়েছেন ১৮ হাজার ৯৯২ ভোট।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৬ পিএম
১২ কেন্দ্রের ফলাফলে মামুনুল-ববির হাড্ডাহাডি লড়াই
রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলী ও আদাবর এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৩ আসনের নির্বাচনি ফলাফল ঘিরে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে।
এখন পর্যন্ত পাওয়া ১২টি কেন্দ্রের বেসরকারি ও প্রাথমিক ফলাফলে দেখা গেছে, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হক তার রিকশা প্রতীক নিয়ে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ৭ হাজার ৩৭১ ভোট। তার ঠিক পেছনেই ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজাজ্জ ৭ হাজার ৩৬৮ ভোট পেয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা-১৩ আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন এবং নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন। এছাড়া এই আসনে তৃতীয় লিঙ্গের ৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৫ পিএম
ঢাকা-১১ আসনে তিন কেন্দ্রে এগিয়ে নাহিদ ইসলাম
ঢাকা-১১ আসনে (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা) ভোটের তিনটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ২ হাজার ৩৪১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের মনোনীত বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ১ হাজার ৫২০ ভোট। অর্থাৎ, ৮২১ ভোটে এগিয়ে রয়েছেন নাহিদ ইসলাম।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম
ঢাকা-১৫
প্রার্থী প্রতীক স্থানীয় সূত্রে প্রাপ্ত ভোট নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত ভোট
মোঃ শফিকুর রহমান দাঁড়িপাল্লা ১৩,০৮০ ০
মো. শফিকুল ইসলাম খান ধানের শীষ ১১,৬৩০ ০
মোঃ সামসুল হক লাঙ্গল ০ ০
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম
রংপুর-৩ আসন
৫ কেন্দ্রের ভোটে তৃতীয় স্থানে জি এম কাদের, এগিয়ে জামায়াত
রংপুর-৩ (সিটি কর্পোরেশনে ও সদর) আসনে ৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলে ২ হাজার ৭০৬ ভোটে পিছিয়ে আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি পেয়েছেন ১ হাজার ৫৪ ভোট। এসব কেন্দ্রে জামায়াতে ইসলামীর মাহবুবুর রহমান ৩ হাজার ৭৬০ ভোট পেয়ে এগিয়ে আছেন। ধানের শীষ প্রতীকে বিএনপির সামসুজ্জামান সামু পেয়েছেন ২ হাজার ২০৪ ভোট।
রংপুর-৩ আসনে মোট ভোটার ৫ লাখ ২ হাজার ৯৯২। মোট কেন্দ্র ১৬৯। ফল পাওয়া কেন্দ্রগুলো হলো ধাপ সাত গড়া মাদ্রাসা, দি মিলেনিয়াম স্কুল, মেডিকেল কলেজ হাইস্কুল, মরিয়ম নেসা সরকারি বালিকা বিদ্যালয় ও শাহাবাজপুর সরকারি বিদ্যালয়।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম
কুমিল্লা-৪ আসন
ভোট গ্রহণের শেষ সময়ে নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপি–সমর্থিত প্রার্থীর
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. আ. জসিম উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের শেষ সময়ে বর্জনের ঘোষণা দিয়েছেন তিনি।
আসনটিতে ১১-দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৮ পিএম
ঝিনাইদহ-১
প্রার্থী প্রতীক স্থানীয় সূত্রে প্রাপ্ত ভোট নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত ভোট
মোঃ আসাদুজ্জামান ধানের শীষ ৬৬,১৩০ ০
আবু ছালেহ মোঃ মতিউর রহমান দাঁড়িপাল্লা ৯৪,৪৪০ ০
মনিকা আলম লাঙ্গল ০ ০
মোঃ মতিয়ার রহমান ঈগল ০ ০
মোঃ সহিদুল এনাম পল্লব মিয়া কাঁচি ০ ০
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম
ঠাকুরগাঁও-১
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের ফলাফল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ধানের শীষ): ১৭৯৫
দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা): ৬১২
রেজাউল করিম (হাতপাখা): ২৬
হ্যাঁ-১৭৯৫
না-৫২১
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম
রংপুর -০১
কেন্দ্র: উম্মে কুলসুম স্কুল অ্যান্ড কলেজ
মোট ভোট: ৩২৭২
প্রাপ্ত ভোট: ১৭৫৬
দাঁড়িপাল্লা: ১২৪৭
ধানের শীষ: ৪৫১
হ্যাঁ ভোট: ১৩১০
না ভোট : ৩০৫
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম
রংপুর ১
মোট কেন্দ্র গণনা -২( স্থানীয় সূত্র)
মোট কেন্দ্র গণনা - (ইসি সূত্র)- ০
প্রার্থীর নাম: মোকাররম হোসেন (বিএনপি): ৬১৬
রায়হান সিরাজী (জামায়াত): ২০৪৫
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম
কুড়িগ্রাম-২
মোট কেন্দ্র গণনা ১৩টি (স্থানীয় সূত্র):
সোহেল হোসনাইন কায়কোবাদ (বিএনপি): ১০,০৯৮ ভোট
ড. আতিক মুজাহিদ (এনসিপি): ৯৭৫৬
মোট প্রাপ্ত ভোট সংখ্যা: ১৯৮৫৪ (দুই প্রার্থীর প্রাপ্ত ভোট)
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম
যশোর-৩
জিলা স্কুল মহিলা কেন্দ্র
ধানের শীষ: ৮৭২
দাঁড়িপাল্লা: ৮১১
হ্যাঁ ভোট: ১০৩৭৮
না ভোট: ৩২৭
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
এই কেন্দ্রে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দিয়েছেন।
ধানের শীষ: ১৭৭৭
দাঁড়িপাল্লা: ৬১২
হাতপাখা: ২৬
হ্যাঁ ভোট: ১৭৯৫
না ভোট: ৫২১
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম
খুলনা-২
ধানের শীষ: ৭৩৫
দাঁড়িপাল্লা: ৪৪৬
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম
যশোর-৪
জামদিয়া ইউনিয়নের বাকড়ি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষ: ৬৮৩
দাঁড়িপাল্লা: ৮৩
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম
চুয়াডাঙ্গা-২ আসন
পেয়ারাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
দাঁড়িপাল্লা: ৫৪৬
ধানের শীষ: ৮৪৮
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম
চুয়াডাঙ্গা-২ আসন
জীবননগর পাইলট হাইস্কুল
দাঁড়িপাল্লা: ১১৯০
ধানের শীষ: ৮৪৯
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম
চুয়াডাঙ্গা-১
চুয়াডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে
ধানের শীষ: ৭০৫
দাঁড়িপাল্লা: ৮৬৫
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম
যশোর-৩
যশোর জেলা স্কুল পুরুষ কেন্দ্র
ধানের শীষ: ৯৭৮
দাঁড়িপাল্লা: ৮২০
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম
দিনাজপুর -৬
হাকিমপুর উপজেলায় কেন্দ্র মোট: ২৮ টি ফলাফল।
নন্দিপুর।
আবু জাফর মো: জাহিদ হোসেন (ধানের শীষ): ৬০৯
আনোয়ারুল (দাঁড়িপাল্লা) = ৪৫৩
গণভোট: হ্যাঁ: ৬৫৯, না ভোট: ৩১৯
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম
কুড়িগ্রাম-২
মোট কেন্দ্র গণনা ২৮টি (স্থানীয় সূত্র):
মোট কেন্দ্র গণনা (ইসি সূত্র):
সোহেল হোসনাইন কায়কোবাদ (বিএনপি): ২০৯৯৪ ভোট
ড. আতিক মুজাহিদ (এনসিপি): ২০৯৬৮
মোট প্রাপ্ত ভোট সংখ্যা: ৪১৯৬২ (দুই প্রার্থীর প্রাপ্ত ভোট)
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম
রংপুর-১
মোট কেন্দ্র গণনা -২ ( স্থানীয় সূত্র)
মোট কেন্দ্র গণনা - (ইসি সূত্র)- ০
প্রার্থীর নাম: মোকাররম হোসেন (বিএনপি): ৬১৬
রায়হান সিরাজী (জামায়াত): ২০৪৫
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম
দিনাজপুর -৬
হাকিমপুর উপজেলায় কেন্দ্র মোট: ২৮ টি।
নন্দিপুর:
আবু জাফর মো: জাহিদ হোসেন (ধানের শীষ): ৬০৯
আনোয়ারুল (দাঁড়িপাল্লা) = ৪৫৩
গণভোট: হ্যাঁ: ৬৫৯, না ভোট: ৩১৯
মহিলা কলেজ পাড়া:
ধানের শীষ: ৫৮৩
দাঁড়িপাল্লা: ৪৮৯
হ্যাঁ ভোট: ৮২০
না ভোট: ২৩২টি
চকচকা রিকাবি:
আবু জাফর মো: জাহিদ হোসেন (ধানের শীষ):৭০০
আনোয়ারুল (দাঁড়িপাল্লা): ১১০১ টি
হরিহর পুর:
আবু জাফর মো: জাহিদ হোসেন (ধানের শীষ): ৮৭৫
আনোয়ারুল (দাঁড়িপাল্লা): ১১৫২টি
নয়ানগড় প্রাথমিক বিদ্যালয়
আবু জাফর মো: জাহিদ হোসেন (ধানের শীষ):৬০৭
আনোয়ারুল (দাঁড়িপাল্লা): ৯৮৮ টি
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম
দিনাজপুর ৩
মোটকেন্দ্র ১৩০
৪ কেন্দ্রের ফলাফল
সৈয়দ জাহাঙ্গীর আলম (বিএনপি ): ৫৮০০
অ্যাডভোকেট মাইনুল আলম (জামায়াত ): ৩৫৬১
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম
রাজবাড়ী-১
রাজবাড়ী-১
গণনা হওয়া কেন্দ্রের সংখ্যা (স্থানীয় সূত্র): ২
মার্কা ও প্রাপ্ত ভোট:
ধানের শীষ: ১০২৫
দাঁড়িপাল্লা: ৬৪৩
গোলাপ ফুল: ৪৭
লাঙ্গল: ১৪
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম
ঢাকা-১৪
ঢাকা-১৪
মুহাম্মাদাবাদ ফাজিল মাদ্রাসা মহিলা কেন্দ্র -২
ফুটবল: ৮০
ধানের শীষ: ৩৮৩,
দাঁড়িপাল্লা: ৬৪৩
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম
পটুয়াখালী-৪ আসন
পটুয়াখালী-৪ আসন
এবিএম মোশাররফ হোসেন (ধানের শীষ): ৪০৮০
মোস্তাফিজুর রহমান (হাতপাখা): ২৩০৯
জহির উদ্দিন আহমেদ (দেয়াল ঘড়ি): ২৪২
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম
পটুয়াখালী-১
পটুয়াখালী-১
সহিদুর আলম তালুকদার (ধানের শীষ): ৯৫৪৩
শফিকুল ইসলাম মাসুদ (দাঁড়িপাল্লা): ১৮১৪৭
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম
বরগুনা-২
বরগুনা-২
মো. নুরুল নুরুল ইসলাম মণি (বিএনপি): ৯০২২
ডা. সুলতান আহমদ (জামায়াত): ৭৫৫০
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম
বরিশাল-৫
বরিশাল-৫
মজিবর রহমান সরোয়ার (বিএনপি): ১৮৮৬
মুফতি ফয়জুল করীম (ইসলামী আন্দোলন বাংলাদেশ): ৬৮৩
মনীষা চক্রবর্তী (মই): ৫৫২
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম
ভোলা-১
ভোলা-১
আন্দালিভ রহমান পার্থ (গরুর গাড়ি): ৫৯২৩
মো. নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা): ৩৩৪৮
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম
ভোলা-৩
ভোলা-৩
হাফিজ উদ্দিন আহমদ (ধানের শীষ): ২৮৪৪১
মুহা. নিজামুল হক (ফুলকপি): ১০০৭১
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম
বরগুনা-১ আসন
বরগুনা-১ আসন
মো. নজরুল ইসলাম মোল্লা (বিএনপি): ২২১২০
মো. অলিউল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ): ১০৬০৬
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম
রাজবাড়ী-১
রাজবাড়ী-১
গণনা হওয়া কেন্দ্রের সংখ্যা: ৪
ধানের শীষ: ৩৯২৫
দাঁড়িপাল্লা: ১৯৩৯
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
রাজবাড়ী-১
রাজবাড়ী-১
গণনা হওয়া কেন্দ্রের সংখ্যা: ৪
ধানের শীষ: ৩৯২৫
দাঁড়িপাল্লা: ১৯৩৯
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
রাজবাড়ী-২
রাজবাড়ী-২
গণনা হওয়া কেন্দ্রের সংখ্যা (স্থানীয় সূত্র): ৩
ধানের শীষ: ৫০৮১
শাপলা কলি: ৯৩৫
কলস: ৩১৭
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
মুন্সীগঞ্জ-৩
মুন্সীগঞ্জ-৩
১টি কেন্দ্রের ফলাফল
নূর হোসাইন নূরানী (রিক্সা): ২৮৪
মোঃ আরিফুজ্জামান (লাঙ্গল): ০৩
মোঃ কামরুজ্জামান (ধানের শীষ) : ১০২৬
মোঃ মহিউদ্দিন (ফুটবল) : ৩০৯
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
রাজবাড়ী-২
রাজবাড়ী-২
গণনা হওয়া কেন্দ্রের সংখ্যা (স্থানীয় সূত্র): ২
ধানের শীষ: ৩২৭২
শাপলা কলি: ৭২৫
কলস: ১৯৭
হাতপাখা: ১০৯
লাঙ্গল: ২৮
ফুটবল: ১৩
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
নরসিংদী ৫
নরসিংদী ৫
৫টি কেন্দ্রে ফলাফল
ধানের শীষ: ৩৪৫১
মাইক (স্বতন্ত্র): ৯৫৩
হাতপাখা: ৬৭২
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
নারায়ণগঞ্জ-৩
নারায়ণগঞ্জ-৩
৪টি কেন্দ্রের মোট প্রাপ্ত ফলাফল (স্থানীয় সূত্র)
ধানের শীষ: ৩৫২৭
দাঁড়িপাল্লা: ১৯৪৭
ফুটবল: ৩২৮
ঘোড়া: ২২৩ ভোট।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
ঢাকা-১২
ঢাকা-১২
কেন্দ্র ১টি
কেন্দ্র নং: ৩৩
সাইফুল ইসলাম নীরব (ফুটবল): ১৩৪
সাইফুল আলম (দাঁড়িপাল্লা): ৩১৮
সাইফুল হক (কোদাল): ২১৫
মো তারেক রহমান (প্রজাপতি): ৫
মাহমুদুল হাসান (হাতপাখা): ৭
সরকার মোহাম্মদ সালাউদ্দিন (লাঙ্গল): ১৪
তাসলিমা আখতার (মাথাল): ৭
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
নোয়াখালী-৩
নোয়াখালী-৩
কেন্দ্র: ২৮ নং ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
ধানের শীষ: ৮১৭
দাঁড়িপাল্লা: ১১৫৩
হাতপাখা: ৪৫
হ্যাঁ - ১৩২৭
না- ৬৫৫
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
বান্দরবান
বান্দরবান
মোট কেন্দ্র: ১৮৭
মোট প্রাপ্ত কেন্দ্র:০৫
সাচিং প্রু জেরী (বিএনপি): ৪৫৭৭
আবু জাফর মো.ওয়ালী উল্লাহ (জাতীয় পার্টি): ৬০
আবু সাঈদ মো.সুজা উদ্দীন (এনসিপি):৮৩৯
আবুল কালাম আজাদ (ইসলামী আন্দোলন): ১২৮
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
নোয়াখালী-৩
নোয়াখালী-৩
কেন্দ্র নাম: করিমপুর নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা।
ধানের শীষ: ৯৪০
দাঁড়িপাল্লা: ৭৩৩
ঘড়ি: ৬১
গণভোট
না: ৬৭৪
হ্যাঁ: ১০১৩
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
মাদারীপুর-২
মাদারীপুর-২
মোট কেন্দ্র: ১৪৫টি
মোট কেন্দ্র গণনা (স্থানীয় সূত্র): ০৭ টি
জাহান্দার আলী মিয়া (ধানের শীষ): ৪১৬০
মিল্টন বৈদ্য (কলস): ৯১১
আলী আহমদ চৌধুরী (হাতপাখা): ৮৫৩
আব্দুস সোবাহান (রিক্সা): ২১০০
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
নেত্রকোনা-৪
নেত্রকোনা-৪
ধানের শীষ: ৯৪৪
দাড়িপাল্লা: ৪১৬
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
জামালপুর-২
জামালপুর-২
ড.সামিউল হক ফারুকী (দাড়িপাল্লা): ১০৮৭
সুলতান মাহমুদ বাবু (ধানের শীষ): ৩২৮
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
জামালপুর -২
জামালপুর -২
ড.সামিউল হক ফারুকী (দাড়িপাল্লা): ৯৭৮
সুলতান মাহমুদ বাবু (ধানের শীর্ষ): ৯২৬
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
ময়মনসিংহ-৪
ময়মনসিংহ-৪
তিন কেন্দ্রের ফলাফল
ধানের শীষ: ৩৫৫৮
দাঁড়িপাল্লা: ২৫০২
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
হবিগঞ্জ-২
হবিগঞ্জ-২
ধানের শীষ: ৯৩৭৮
দেয়াল ঘড়ি: ৩৩৯৫
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
সুনামগঞ্জ-১
সুনামগঞ্জ-১
কামরুজ্জামান কামরুল (ধানের শীষ): ১০২৩৩
তোফায়েল আহমেদ (দাঁড়িপাল্লা): ৫৪৭৮
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
ময়মনসিংহ-২
ময়মনসিংহ-২
ধানের শীষ: ৩১৩
রিকশা: ৪০৬
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
নেত্রকোনা-১
নেত্রকোনা-১
ধানের শীষ: ১৫৫০
রিকশা: ৬৩৪
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
ময়মনসিংহ-৬
ময়মনসিংহ-৬
ধানের শীষ: ৩২১
দাঁড়িপাল্লা: ৩০০
ফুটবল: ৮০১
ঘোড়া: ৫৭২
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
সিলেট-১
সিলেট-১
খন্দকার আব্দুল মুক্তাদির (ধানের শীষ): ৫১৩২
মাওলানা হাবিবুর রহমান (দাড়িপাল্লা): ৩৭৮৪
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
চুয়াডাঙ্গা-২
চুয়াডাঙ্গা-২
জীবননগর পাইলট হাইস্কুল
দাড়িপাল্লা: ১১৯০
ধানের শীষ: ৮৪৯
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
সুনামগঞ্জ-৪
সুনামগঞ্জ-৪
নুরুল ইসলাম (ধানের শীষ): ৫৯৬
মো. সামছ উদ্দিন (দাঁড়িপাল্লা): ৩৪৫
দেওয়ান জয়নুল জাকেরীন (মোটর সাইকেল): ২৯৯
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
ময়মনসিংহ-৪
ময়মনসিংহ-৪
আবু ওয়াহাব আকন্দ (বিএনপি): ৮৬৩
কামরুল আহসান এমরুল (জামায়াত): ৬৮১
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
নেত্রকোনা-১
নেত্রকোনা-১
কায়সার কামাল (ধানের শীষ): ১০৮৭
গোলাম রব্বানী (রিকশা): ৪৫৩
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
নেত্রকোনা-২
নেত্রকোনা-২
ডাক্তার আনোয়ারুল হক (ধানের শীষ): ১০৮১
ফাহিম রহমান খান পাঠান (শাপলা কলি): ২৪২
মাওলানা আব্দুল কাইয়ুম (হাতপাখা): ৬৩
এ বি এম রফিকুল ইসলাম তালুকদার (লাঙ্গল)” ৫৯
গাজী আব্দুর রহীম রুহি (বটগাছ): ৫
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
বান্দরবান
বান্দরবান
মোট কেন্দ্র: ১৮৭
মোট প্রাপ্ত কেন্দ্র:০৬
সাচিং প্রু জেরী (বিএনপি): ৫০৯০
আবু জাফর মো.ওয়ালী উল্লাহ (জাতীয় পার্টি):৭৫
আবু সাঈদ মো.সুজা উদ্দীন (এনসিপি):৯৭২
আবুল কালাম আজাদ (ইসলামী আন্দোলন):১৫০
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
নোয়াখালী-৩
নোয়াখালী-৩
মোট কেন্দ্র: ১৬৬
গণনা হওয়া কেন্দ্রের সংখ্যা ৯ (স্থানীয় সূত্র)
ধানের শীষ: ৭৩৫৫
দাঁড়িপাল্লা: ৫৬১০
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
চট্টগ্রাম-০৯
চট্টগ্রাম-০৯
কেন্দ্র :০৪
বিএনপি প্রার্থী আবু সুফিয়ান (ধানের শীষ): ৩৮৬৯
ড. এ কে ফজলুল হক (দাঁড়িপাল্লা): ১১৩০
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
নোয়াখালী-৩
১৪নং হাজীপুর ইউনিয়ন ৮ ও ৯ নং ওয়ার্ড এর ফলাফল
ধানের শীষ: ১০৩০
দাঁড়িপাল্লা: ৬২০
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৯ পিএম
ভোলা-০৩
হাফিজ উদ্দিন আহমদ (ধানের শীষ): ৫০০৭৪
মুহা. নিজামুল হক (ফুলকপি): ১৯৫০২
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৯ পিএম
বরিশাল-৫
মজিবর রহমান সরোয়ার (ধানের শীষ): ৬৯০৫
মুফতি ফয়জুল করীম (হাতপাখা): ৩৯৩৮
মনীষা চক্রবর্তী (মই): ৯৭৮
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৯ পিএম
ভোলা-২
মো. হাফিজ ইব্রাহিম (ধানের শীষ): ৪০৪৩
মোহাম্মদ ফজলুল করিম (দাঁড়িপাল্লা: ১৭৯৪
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৯ পিএম
চুয়াডাঙ্গা-২
জীবননগর পাইলট হাইস্কুল
দাড়িপাল্লা: ১১৯০
ধানের শীষ: ৮৪৯
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৯ পিএম
ময়মনসিংহ-৪
ময়মনসিংহ-৪
মোট কেন্দ্র গণনা (স্থানীয় সূত্র): ১ (জিলা স্কুল কেন্দ্র)
আবু ওয়াহাব আকন্দ (বিএনপি): ৮৬৩
কামরুল আহসান এমরুল (জামায়াত): ৬৮১
মো. নাসির উদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ): ১৭
আবু মো. মূসা সরকার (জাতীয় পার্টি): ১০
অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত (সিপিবি): ১৩
মোস্তাফিজুর রহমান রাজীব (গণসংহতি আন্দোলন): ০১
লিয়াকত আলী (বিএসপি): ০০
হামিদুর রহমান (এনপিপি): ০৩
শেখর কুমার রায়- বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-০৪
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৪ পিএম
ভোট গণনা চলছে
সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা চলার পর ভোটগ্রহণ শেষ হয়েছে। বাংলাদেশে এই প্রথমবারের মতো একই সাথে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলো। নির্বাচন নিয়ে বিভিন্ন দলের কিছু অভিযোগ থাকলেও বড় কোনো সহিংসতার ঘটনা ঘটেনি, তবে খুলনায় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির পর এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
এর আগে, উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে যেসব ভোটার কেন্দ্রে উপস্থিত রয়েছেন তারা সবাই ভোট দেওয়ার পর সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম শেষ হবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। এরপর গণনার প্রক্রিয়া শুরু করেছেন ভোটগ্রহণ কর্মকর্তারা। তবে, যেসব কেন্দ্রে বিকেল ৪টার মধ্যে ভোটার লাইনে দাঁড়ানো থাকবেন, সেখানে তাদের ভোটগ্রহণ শেষ করে গণনা করা হবে।
নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে।
এর আগে, সকাল সাড়ে ৭টায় সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। টানা ৯ ঘণ্টা বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। তবে শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। এখনে পরবর্তীতে নতুন তফসিল অনুযায়ী সম্পন্ন হবে।
ইসি জানায়, ভোটগ্রহণ শেষে গণনার সময় প্রথমে সংসদ নির্বাচনের ব্যালট ও গণভোটের ব্যালট আলাদা করা হবে। এরপর আলাদা আলাদা দলে ভাগ হয়ে ভোটগ্রহণ কর্মকর্তারা সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা করবেন।
এবার জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে মোট প্রার্থী সংখ্যা দুই হাজার ২৮ জন। দলীয় প্রার্থী এক হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮৩ জন, যার মধ্যে ৬৩ জন দলীয় এবং ২০ জন স্বতন্ত্র। পুরুষ প্রার্থীর সংখ্যা এক হাজার ৯৪৬ জন, এর মধ্যে এক হাজার ৬৯২ জন দলীয় এবং ২৫৩ জন স্বতন্ত্র।
এদিকে, ভোটে নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন বাহিনী মোতায়েন করা হয়েছে। এরমধ্যে সেনাবাহিনীর সদস্য এক লাখ তিন হাজার, নৌবাহিনীর উপকূলীয় পাঁচ জেলায় ১৭ আসনে ৫ হাজার এবং বিমানবাহিনীর সাড়ে ৩ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন।
বিজিবি ৩৭ হাজার ৪৫৩ জন, কোস্টগার্ড ৩ হাজার ৫৮৫ জন, পুলিশ ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন, র্যাব ৯ হাজার ৩৪৯ জন, আনসার ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮ জন এবং বিএনসিসি ১ হাজার ৯২২ জন সদস্য দিয়ে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করছেন।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
10s
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment