কোন ভিটামিনের অভাবে হাত-পা অবশ ও ঝি ঝি ধরার সমস্যা হয়, জেনে নিন
কোন ভিটামিনের অভাবে হাত-পা অবশ ও ঝি ঝি ধরার সমস্যা হয়, জেনে নিন
এক জায়গায় বেশ কিছুক্ষণ বসে কাজ করার ফলে মনে হয় পা আর নাড়াতে পারছেন না। ভারী ভারী লাগছে। উঠে দাঁড়াতে গিয়ে বুঝলেন ঝি ঝি ধরেছে। দীর্ঘক্ষণ এক ভঙ্গিতে বসে থাকলে এমন অনেক সময়েই হয়।
পা বা হাতের পেশিগুলোকে নিয়ন্ত্রণ করে যে স্নায়ু, তার ওপরে চাপ পড়লেই এমন হয়। তখন পায়ে সাড় পাওয়া যায় না।
হাত-পায়ে 'ঝি ঝি' ধরার মতো সমস্যার সঙ্গে আমরা প্রায় সবাই পরিচিত। চিকিৎসা পরিভাষায় এটিকে বলে 'টেম্পরারি প্যারেস্থেসিয়া'। সহজ ইংরেজিতে বলতে গেলে 'পিনস অ্যান্ড নিডলস' সিনড্রোম।
আমাদের শরীরের সব জায়গাতেই স্নায়ু ছড়িয়ে থাকে। সাধারণত, হাত বা পা বা শরীরের অন্য কোনো অংশ দীর্ঘক্ষণ মেকানিক্যাল স্ট্রেসের মধ্যে থাকলে তাতে ঝি ঝি ধরে যায়। কিন্তু, যাদের মধ্যে ঘন ঘন হাত-পায়ে ঝিন ধরে যাওয়ার প্রবণতা রয়েছে, তারা বিষয়টিকে একেবারেই অবহেলা করবেন না। কারণ, এর পেছনে লুকিয়ে থাকতে পারে বড় কোনো কারণ।
এই প্রতিবেদনে বিশদে জানুন হাত-পায়ে ঝি ঝি ধরে যাওয়ার সব কারণ। পাশাপাশি, জানুন কী কী করলে এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া যাবে।দীর্ঘক্ষণ বসে থাকলে, বা দাঁড়িয়ে থাকলে এমনকি, অনেক সময় ঘুমের মধ্যেও হাত-পায়ে এই ঝিন ধরে যায়। এর পেছনে বেশ কয়েকটি ভিটামিনের ঘাটতি কারণ হতে পারে। জেনে নেওয়া যাক, কোন কোন ভিটামিনের অভাবে হাত-পায়ে ঝি ঝি ধরার ঘটনা বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছায়।
ভিটামিন বি১২ : হেলথলাইনের তথ্যানুসারে, কোষে শক্তি
উৎপাদন করার জন্য ভিটামিন বি ১২ একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। এটি মাংস, দুগ্ধ ও ডিমের মতো প্রাণিজ খাদ্যে বিপুল পরিমাণে থাকে। সেই কারণে, যারা নিরামিষ খাবার খান, তাদের ক্ষেত্রে ভিটামিন বি ১২-এর ঘাটতি হতে পারে। তাই অনেক সময় নিরামিষাশীদের ক্ষেত্রে এই ঝি ঝি ধরার সমস্যা বেশি হয়।
ভিটামিন বি৬: ভিটামিন বি৬ এর অভাবে যে কেউ এই
সমস্যায় ভুগতে পারেন। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় ভিটামিন বি৬ থাকা অত্যন্ত প্রয়োজন। নিয়মিত মাছ, মাংস, বাদাম, লেবু, সাইট্রাস জাতীয় ফল ইত্যাদি আপনার খাদ্য তালিকায় রাখুন।
ভিটামিন বি১: ভিটামিন বি১-এর অপর নাম থায়ামিন। ভিটামিন বি১ স্নায়ুর ক্ষতিপূরণে (নিউরোন রিপেয়ার) সাহায্য করে। এই ভিটামিনে ঘাটতি থাকলে স্নায়ুর অসাড়তার মতো সমস্যা মাথাচাড়া দিতে পারে। মাছ, মাংস, মটর, ডাল ইত্যাদি জাতীয় শস্যে বিপুল পরিমাণেমাংস, মটর, ডাল ইত্যাদি জাতীয় শস্যে বিপুল পরিমাণে ভিটামিন বি১ থাকে। যারা বেশি রিফাইনড খাবার খান, তাদের শরীরে এই ভিটামিনের ঘাটতি থাকতে পারে। এতে হাত-পায়ে ব্যথা বা ঝিনঝিন ধরার মতো সমস্যা তাদের বেশি হয়।
ভিটামিন ই : যদি আপনার প্রতিদিনের খাবারে ভিটামিন ই
কম থাকে, তাহলে অন্ত্রে ফ্যাট বা স্নেহ পদার্থ সম্পন্ন খাবারের শোষণ কমে যায়। যার ফলে হাত বা পায়ে খিঁচুনি এবং সমন্বয়ের অভাবের মতো সমস্যা দেখা দেয়। তাই, খাদ্যতালিকায় বাদাম, উদ্ভিজ্জ তেল ও শাক ইত্যাদি অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিত।
ফোলেট: শরীরে ফোলেটের ঘাটতির কারণেও হাত-পায়ে
ব্যথা বা ঝি ঝি ধরার মতো সমস্যা হতে পারে। ২০১৯-এর একটি সমীক্ষায় দেখা গেছে, এটি ৪০ বছরের কম বয়সি ব্যক্তিদের ওপরে বেশি প্রভাব ফেলতে পারে। ফোলেট অর্থাৎ ভিটামিন বি৯-এর মাত্রা শরীরে ঠিক রাখতে শাক-সবজি, শস্য, মটরশুঁটি, চিনাবাদাম, সূর্যমুখী বীজ, সামুদ্রিক খাবার অন্তর্ভুক্ত করতে পারেন।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment