আরেক শীর্ষ স*ন্ত্রা*সী গ্রে*প্তার
শীর্ষ সন্ত্রাসী ‘পিচ্চি বাদশা’ গ্রেপ্তার
চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. বাদশা প্রকাশ ওরফে পিচ্চি বাদশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, রোববার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত বাকলিয়া থানাধীন বলিরহাট কুত্তাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পিচ্চি বাদশাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—শাহরিয়ার ইমন (২৫), মো. মারুফ (২৫) ও মো. আকাশ (২২)।
পুলিশের তথ্য অনুযায়ী, পিচ্চি বাদশা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। সাজ্জাদ হত্যা মামলায় তিনি ২৯৩ নম্বর এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে বাকলিয়া থানায় দস্যুতা মামলাসহ মোট ১০টি নিয়মিত মামলা রয়েছে।উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাকলিয়া থানাধীন এক্সেস রোড সংলগ্ন মদিনা আবাসিক এলাকার সামনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার টানানো ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে গুলিবর্ষণের ঘটনায় মো. সাজ্জাদ (২২) গুলিবিদ্ধ হন। এতে পারভেজ, সাজ্জাদ (৩০), মো. শরীফ, রিফাত, ইউসুফ, জিসান, জুয়েল, একরাম, ইব্রাহিম, শুক্কুর, ওবাইদুল, সাব্বির, ফারুক ও ফয়সালসহ আরও ১৪ জন আহত হন।
আহত সাজ্জাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা মো. আলম বাদী হয়ে বাকলিয়া থানায় ১৭ জনের নাম উল্লেখসহ ৩৫-৪০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।এ মামলায় ইতোমধ্যে সবুজ ইসলাম মিরাজ, মো. সাইদুল ইসলাম, এমরান হোসেন সাগর, জিহান, মো. তামজিদুল ইসলাম ওরফে সাজু, মো. আরাফাত, মো. ওসমান এবং
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, গ্রেপ্তারকৃত চারজনকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

Comments
Post a Comment